Showing posts with label লালমনিরহাট. Show all posts
Showing posts with label লালমনিরহাট. Show all posts

Mar 12, 2019

সমাজ কল্যান মন্ত্রীর এপিএসের মামলা প্রত্যাহার দাবি


সমাজ কল্যান মন্ত্রীর সহকারী ব্যক্তিগত কর্মকর্তা (এপিএস) মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে নির্বাচনি আচরন বিধি লঙ্ঘনের দায়ে নির্বাচন কমিশনের দায়ের করা মামলাটি প্রত্যাহারের দাবি করেছেন আওয়ামীলীগের নৌকার প্রার্থী।

সোমবার (১১ মার্চ) বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি বাজারের ব্যক্তিগত গদিঘরে সংবাদ সম্মেলনে এ দাবি তুলেন স্থগিত হওয়া আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী রফিকুল আলম (নৌকা)।

নৌকার চেয়ারম্যান প্রার্থী রফিকুল আলম লিখিত বক্ত্যে বলেন, জনসমর্থন না পেয়ে আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনকে বানচাল করতে তার প্রতিপক্ষ ফারুক ইমরুল কায়েস (মোটর সাইকেল) আচরন বিধি ভঙ্ঘের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করে প্রচারনার শেষ সময়ে নির্বাচনটি স্থগিত করেছেন। শুধু তাই নয়, এ মিথ্যা অভিযোগটির কারনে নির্বাচন কমিশন সমাজ কল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদের সহকারী ব্যক্তিগত কর্মকর্তা (এপিএস) মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে মামলার নির্দেশ দেন। এ নির্দেশে ৮ মার্চ দিনগত রাতে আদিতমারী থানায় এপিএস মিজানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু সাঈম। এ মিথ্যা ও ভিত্তিহীন মামলাটি দ্রুত প্রত্যাহারসহ স্বল্প সময়ের মধ্যে নির্বাচন দেয়ারও দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সারপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনছুর আলী, উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় সম্পাদক হযরত আলী, সারপুকুর ইউনিয়নের ৭নং সাবেক সভাপতি আলহাজ্জ আবুল কালাম আজাদ, উপজেলা আলীগের সহ-সভাপতি রইজ উদ্দিন প্রমুখ।

Feb 1, 2019

লালমনিরহাটে বিএনপি'র ৩ নেতাকর্মী গ্রেপ্তার


প্রতীকি ছবি-                         

অনলাইনডেস্ক:: লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগের অভিযোগে বিএনপি'র ৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে বুধবার (৩০ জানুয়ারি) বড়বাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মিঠু সদর থানায় মামলা দায়ের করেন। এ মাললায় লালমনিরহাট জেলা বিএনপি'র সভাপতি অধ্যাক্ষ আসাদুল হাবিব দুলুসহ ২৭ জন বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বড়বাড়ী ইউনিয়ন বিএনপি নেতা সাজেদুল ইসলাম (৪০), আমজাদ হোসেন (৪৩) ও মিঠু মিয়া (৪৭)। সাজেদুল ইসলাম শিবরাম এলাকার মৃত আব্দুল হাইয়ের ছেলে, আমজাদ হোসেন খেদাবাগ এলাকার আনছার আলীর ছেলে ও মিঠু মিয়া সাদেকনগর এলাকার মৃত ময়েন উদ্দিনের ছেলে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রায়হান আলী বলেন, অগ্নিসংযোগ, বিলবোর্ড সরিয়ে বিলবোর্ড স্থাপনের বিষয়ে তদন্ত চলছে। এজাহারে নাম থাকা ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকাল ৭টার দিকে বিলবোর্ড সরানো ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আওয়ামীলীগ নেতাদের পরিদর্শন
মামলার বাদী আশরাফুল ইসলাম মিঠু বলেন, সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নির্দেশে বিএনপির ক্যাডাররা শিমুলতলা বাজারে ত্রাস সৃষ্টি করলে লোকজন সরে যায়। এ সময় তারা শিমুলতলা বাজারের শিমুল গাছে টানানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত বিলবোর্ডটি সরিয়ে আসাদুল হাবিব দুলুর ছবিযুক্ত একটি বিলবোর্ড টানায়। এরপর আওয়ামী লীগ দলীয় কার্যালয়টি ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এসব ঘটনায় আসাদুল হাবিব দুলুসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করেছি। এখন বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী অধ্যাক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই আমাদের দলীয় নেতাকর্মীদের বিভিন্ন ভুয়া ও গায়েবি মামলায় গ্রেপ্তার অব্যাহত রয়েছে। আমাকে হয়রানি করতেই নিজেরা নিজেদের অফিসে আগুন লাগিয়ে এবং বিলবোর্ড সরিয়ে আমাকেসহ ২৭ জন বিএনপি'র নেতাকর্মীর বিরুদ্ধে ভুয়া মামলা করেছে। এই ঘটনায় আমি গণমাধ্যমের ঠিক প্রতিবেদন আশা করি।

পাটগ্রামে ট্রাকচাপায় হিজড়া নিহত


অনলাইনডেস্ক:: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাক চাপায় মহারানী নামে এক হিজড়া নিহত হয়েছে।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে বুড়িমারী স্থলবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহারানী (৩২) লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী এলাকার কছির উদ্দিনের সন্তান।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকালে বুড়িমারী জিরো পয়েন্টের বিজিবি চেক পোস্টের অদূরেই ট্রাকচাপা পড়েন মহারানী। তিনি এ সময় আমদানি-রফতানি পণ্যবাহী ভারত, বাংলাদেশ ও ভুটানের ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা তুলছিলেন।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইমরুল কায়েস বলেন, ট্রাকচাপায় গুরুতর আহত মহারানীকে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। বিষয়টি পাটগ্রাম থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালককে ও ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Jan 28, 2019

হিমাগার না থাকায় আলু চাষে লোকসান



অনলাইন ডেস্ক:: লালমনিরহাটের তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীর চর অঞ্চলের হাজার হাজার কৃষকরা প্রতিবছর আলু চাষ করে লাভবান হলেও এবার রবি মৌসুমে আলু চাষ করে লোকসানে মুখে পড়েছে। বাজারে ভালো দাম না পাওয়ায় তারা এখন আলু চাষ করে বিপাকে পড়েছে। গত দুই বছর ধরে আলু চাষ করে লোকসানের মুখে পড়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের অনেকেই এ বছর আলু চাষ করেনি। আবার অনেকেই লোকসান পুষিয়ে নিতে আলু তুলেই ভুট্টা চাষ শুরু করেছে।

গত বছর জেলায় আলু আবাদের লক্ষ্যমাত্রা ছিল চার হাজার ৪২০ হেক্টর জমি। আর এবার আবাদ হয়েছে পাঁচ হাজার ৭০০ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৫ হাজার ১৩০ মেট্রিন টন। এ ছাড়া জেলার সদর উপজেলা ছাড়া বাকি চার উপজেলায় হিমাগার না থাকায় বিপাকে পড়তে হচ্ছে আলু চাষীদের।

স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, লালমনিরহাটে আবহাওয়া অনুকূল থাকায় এবং পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় আলুর বাম্পার ফলন হয় বরাবরেই। তাই কৃষকরা অন্য ফসলের চেয়ে আলু চাষে বেশি আগ্রহী হয়ে ওঠে। কিন্তু গত দুই থেকে নিত বছর ধরে অসময়ে বৃষ্টিপাতের সাথে পোকার আক্রমণের কারণে আলুর ফলন কম হয়। আবার ক্ষেতে জ্বলা, কারেন্ট, দাউদসহ নানা রোগ দেখা দিচ্ছে। তাতে কীটনাশক দিয়েও কোনো কাজ হয় না। পাশাপাশি বাজারে আলুর ভালো দামও পাচ্ছে না কৃষকেরা।

জেলার হাতীবান্ধা উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের তিস্তা চরাঞ্চলের কৃষক মহাসিন আলী জানান, প্রতি বছরে তিনি কমপক্ষে চার থেকে পাঁচ বিঘা জমিতে আলু চাষ করতেন। জমি থেকে আলু উত্তোলনের পর সেগুলো বিভিন্ন হিমাগারে রাখতেন। কিন্তু গত বছর আলুর দাম না থাকায় হিমাগার থেকে তিনি আলু উত্তোলন করেননি। সব মিলিয়ে তার আলু চাষে ৬৫ হাজার টাকা লোকসান হয়েছে। তাই এ বছর তিনি আলু চাষ না করে ভুট্টা চাষ করেছেন।

ওই এলাকার অপর আলু চাষি জমসের মোল্লা জানান, আলু চাষ করলেও বাজারে দাম না থাকায় লোকসান হয়েছে তার। তাই আলু তুলেই ওই জমিতে ভুট্টা চাষ করে আলুর ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে। আলু চাষে প্রচুর ব্যয়, আবার উৎপাদন অনুযায়ী আলুর দাম না থাকা, আলুতে নানা ধরনের রোগের কারণে কৃষকরা আলু চাষে উৎসাহ হারিয়ে ফেলছে। তা ছাড়া আলু চাষের কীটনাশকের দাম বৃদ্ধি থাকায় বিপদে পড়তে হয়েছে। এ ছাড়া এলাকায় কাছাকাছি হিমাগার না থাকায় বিপাকে পড়তে হচ্ছে তাদের।

হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, আলু যখন তোলা হয়, তখন দাম তুলনামুলক একটু কম থাকে। তাই আলু রাখার জন্য হিমাগার প্রয়োজন। কিন্তু এ জেলায় সদর উপজেলা ছাড়া বাকি চার উপজেলায় হিমাগার না থাকায় বিপাকে পড়তে হচ্ছে আলু চাষীদের।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিধু ভূষণ রায় জানান, আমরা কৃষদের আলু চাষের লোকসান পোষানোর জন্য ভুট্টাসহ অন্য কিছু আবাদের পরামর্শ দিয়ে যাচ্ছি। গতবারের হিমাগারে রাখা আলু গুলো এখন আর খাওয়ার উপযোগী নেই। কারণ বাজারে নতুন আলু চলে এসেছে। সে কারণে এবার অনেক কৃষক আলু চাষ না করে ভুট্টাসহ অন্যান্য আবাদে ঝুঁকে পড়েছে।

লালমনিরহাটে পুলিশ সেবা সপ্তাহ পালিত



নিউজ ডেস্ক:: লালমনিরহাটে পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ পালন করা হয়েছে। রবিবার বেলা ১২টায় লালমনিরহাট জেলা পুলিশের আয়োজনে পুলিশ সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হকের নেতৃত্বে র‌্যালীটি জেলা পুলিশ লাইণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদিক্ষণ করে সদর থানায় গিয়ে শেষে হয়। ২৭ জানুয়ারি হতে ২ ফেব্রুয়ারী পর্যন্ত পুলিশ সচেতনতা মূলক এই সেবা প্রদান করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, সদ্য পদোন্নতি প্রাপ্ত পৃুলিশ সুপার এনএম নাসিরুদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মোহাম্মদ হাসান ইকবাল চৌধূরী, লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ রায়হান আলীসহ জেলা পুলিশের সকল পুলিশ সদস্য, গ্রাম পুলিশ, কমিউনিটি পুলিশ, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ উপলক্ষে জেলার প্রতিটি থানায় সেবা সম্পর্কিত বিভিন্ন প্লাকার্ড, ব্যানার ও পোষ্টার লাগানো হয়েছে। পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে জেলা পুলিশ সাত দিনের কর্মসূচী হাতে নিয়েছে।

৩শ' প্রতিবন্ধী শিক্ষার্থীর একমাত্র ভরসা



অনলাইন ডেস্ক:: ৩শ' প্রতিবন্ধী শিক্ষার্থীর একমাত্র ভরসা কালীগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়। বিদ্যালয়টি গড়ে ওঠার পর পাঁচ ইউনিয়নের ৩০ গ্রামের প্রতিবন্ধী শিশুদের মাঝে ছড়িয়ে দিচ্ছে শিক্ষার আলো। প্রতিবন্ধী শিশুদের গড়ে তোলাই লক্ষ্য প্রতিষ্ঠানটির।

প্রতিবন্ধী শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে পাশে দাঁড়িয়েছে সাদা মনের কৃষক আবদুর রশিদ। ২০১১ সালে এই প্রতিবন্ধী বিদ্যালয়টি গড়ে তুলে সৃষ্টি করেছে আলোড়ন। তবে জাতীয়করণ না হওয়ায় তার একার পক্ষে বিদ্যালয় চলা হয়ে পড়েছে কষ্ট। কৃষক আবদুর রশিদের মতো প্রতিবন্ধীদের গড়ে তুলতে সমাজের সকলকে আসতে হবে এগিয়ে।

সরেজমিনে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম গিয়ে দেখা গেছে সকাল হলেই মেঠোপথ ধরে সারি সারি প্রতিবন্ধী শিশুর দল। কারো হাতে বই আবার কারো কাঁধে বই। কেউ বা আবার হুইল চেয়ারে বসেই ছুটছে তাদের একমাত্র ভরসা লালমনিরহাটের কালীগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়। পশুরাম পাড়ার প্রতিবন্ধী শিক্ষার্থীরা সমাজের বোঝা আর নয়। প্রতিদিন চোখেপড়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিদ্যালয় যাওয়ার দৃশ্য। প্রতিবন্ধীরা সমাজের চোখে আর বোঝা নয় তারাও করবে দেশকে জয়। বয়ে আনবে দেশের সুনাম। প্রতিবন্ধী শিক্ষার্থীরাও অন্য শিক্ষার্থীদের মতো নিজেদের করবে প্রতিষ্ঠিত।

প্রতিবন্ধী শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে তাদের পাশে দাঁড়িয়েছে কৃষক আবদুর রশিদ। কালীগঞ্জ উপজেলার দলগ্রাম পশুরাম পাড়ায় তার শেষ সম্বল একখণ্ড জমিতে গড়ে তুলেছে প্রতিবন্ধী বিদ্যালয়। এই বিদ্যালয়ে রয়েছে ৩ শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থী। কৃষক আবদুর রশিদ এর গড়ে তোলা কালীগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়টি ৩শ’ প্রতিবন্ধী শিক্ষার্থীর একমাত্র ভরসা। আবদুর রশিদের মতো সমাজের আরো অনেকেই পাশে দাঁড়াতে হবে প্রতিবন্ধীদের।

সমাজ সেবা অধিদপ্তর থেকে জানা যায় লালমনিরহাট জেলায় তালিকাভুক্তি রয়েছে ১৬ হাজার ৪শ’ প্রতিবন্ধী আর তালিকার বাহিরে রয়েছে আরো ৪০ হাজারের বেশি প্রতিবন্ধী। এ সময় প্রতিবন্ধীদের শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার জন্য ১৬টি প্রতিবন্ধী বিদ্যালয় তালিকা হলেও আরো প্রতীক্ষায় রয়েছে ১০টির বেশি বিদ্যালয়। এসব প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেয়া হলেও বিদ্যালয়গুলো এখনো হয়নি জাতীয়করণ। জাতীয়করণ না হওয়ায় শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছে।

ওদিকে কালীগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ।

জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন আহমেদ, ৪নং দলগ্রাম ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম খন্দকার, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফরমান আলী, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের প্রভাষক হারুন অর রশীদ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুর রশীদ, সাংবাদিক শাহ্‌জাহান-সাজু, বিদ্যালয়ে কর্মরত শিক্ষক কর্মচারী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রভাষক হারুন অর রশিদ বলেন, কালীগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়টিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের খেলাধুলায়, লেখাপড়ায় মনোযোগী করে গড়ে তোলার জন্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে বিদ্যালয়টি। প্রতিবন্ধী বাচ্চাদের শীতবস্ত্র বিতরণ, সাদা সড়ি, হুইল চেয়ার, বিভিন্ন সময় প্রতিবন্ধী বিষয়ক চিকিৎসা ভ্যান দিয়ে বাচ্চাদের চিকিৎসা করানোসহ নানান কর্মসূচি পালন করে আসছে।

বিদ্যালয়টিতে প্রতিবছর ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে প্রতিবন্ধী বাচ্চাদের শারীরিকভাবেও সচল রাখা তথা তাদের মেধা বিকাশের ব্যবস্থা করা, অন্ধ শিক্ষার্থীদের ইশারা ভাষায় ও ব্রেল দিয়ে পড়ালেখা শেখানোসহ বাচ্চাদের বিভিন্নভাবে শিক্ষা দিয়ে থাকেন বিদ্যালয়ের শিক্ষকগণ। বিদ্যালয়টিতে ছাত্র/ছাত্রীরা ইতিমধ্যেই ৩টি সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে প্রায় শতভাগ উত্তীর্ণ হয়ে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে তাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছেন ও সুনাম অর্জন করছেন।

কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান বলেন, প্রতিবন্ধী শিশুরা সমাজের চোখে বোঝা নয় তারা দেশকে জয় করছে, দেশের সুনাম বয়ে আনছে। এ বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরাও আরো ভালো কাজ করবে। লালমনিরহাট সমাজ সেবা উপ-পরিচালক মো. মোশাররফ হোসেন বলেন, সরকার প্রতিবন্ধী শিশুদের উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নিয়েছে। প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর নীতিমালার কাজ শেষে বাকি পরিকল্পনার কাজ চলছে।

Jan 25, 2019

লালমনিরহাটে এটুআই প্রোগ্রামের অ্যাম্বাসেডর সম্মেলন



নিউজ ডেস্ক:: মাধ্যমিক স্তরের শিক্ষা মানোন্নয়নের লক্ষ্যে এটুআই প্রোগ্রামের মাধ্যমে ডিজিটালাইজ ব্যবস্থায় শিক্ষাকে যুগোপযুগি ও আ্যাকসেস করার বিষয়ে রংপুর বিভাগীয় অ্যাম্বাসেডরদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ জানুয়ারি) সকালে লালমনিরহাটের কালীগঞ্জ করিম উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এটুআই প্রেগ্রামের গণসংযোগ কর্মকর্তা ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ কবির হোসেন, বিশেষ অতিথি ছিলেন এটুআই প্রেগ্রামের এডুকেশন টেকনিক্যাল এক্সপার্ট ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম সুজন, রংপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও রংপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক গোলাম ফারুক।

সম্মেলনের সমন্বয়ক ছিলেন কালীগঞ্জ করিম উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রংপুর বিভাগীয় আ্যম্বাসেডর খুরশীদুজ্জামান আহমেদ।

সম্মেলনে রংপুর বিভাগের ৮ জেলার ২২০জন অ্যাম্বাসেডর অংশ নেয়। বক্তারা বর্তমান শিক্ষাকে শহর থেকে গ্রাম পর্যায়ে একই মানের করার লক্ষ্যে সরকার এটুআই প্রোগ্রামের মাধ্যমে শ্ক্ষিাকে এ্যাকসেস করতে এ উদ্যোগ হাতে নিয়েছে বলে জানান। এজন্য অ্যাম্বাসেডরদের ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসময় তাদের আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।

উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী রফিকুল আলম



অনলাইন ডেস্ক:: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়তে আগ্রহী লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল আলম।

তাকে দলীয়ভাবে মনোনয়ন দেয়া হলে তিনি নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশাবাদী। তিনি দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়েও আশাবাদী।

জানা গেছে, রফিকুল আলম ২০১৩ সালে আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ার পর দলকে সুসংগঠিত করার প্রানবন্ত চেষ্টা করেন। তার চেষ্টায় অনেকটা সফলতাও এসেছে। সাপ্টিবাড়ী ইউনিয়ন এক সময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত থাকলেও তার ঐক্যান্তিক প্রচেষ্টায় বিএনপি সাপ্টিবাড়ী ইউনিয়নে এখন কোনঠাসা। শুধুমাত্র সাধারন সম্পাদক রফিকুল আলমের কারণেই সেটা সম্ভব হয়েছে বলে অনেকেই মনে করছেন।

সম্প্রতি তার সাথে কথা হলে তিনি জানান, ১৯৮৬ সালে ছাত্রজীবনে সক্রিয় রাজনীতির মাধ্যমে তার পথ চলা শুরু। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে ১৯৮৭ সালে লালমনিরহাট কলেজ ছাত্র সংসদের কলেজ শাখার সভাপতি নির্বাচিত হন তিনি। তার বাবা প্রয়াত রমজান আলী মাষ্টার সাপ্টিবাড়ী ইউনিয়নের দীর্ঘদিনের চেয়ারম্যান ছিলেন। তার বাবার প্রচেষ্ঠায় সাপ্টিবাড়ী ডিগ্রী কলেজ প্রতিষ্ঠিত হয়। তার বাবার প্রতিষ্ঠিত কলেজই তিনি প্রভাষক হিসেবে যোগদান করেন। বর্তমানে ওই কলেজে তিনি সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি শিক্ষকতার পাশাপাশি সাপ্টিবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে জনগণের সেবায় নিয়োজিত রয়েছেন। শুধু সাপ্টিবাড়ীতেই নয়, ক্লিন ইমেজের মানুষ হিসেব পুরো উপজেলায় রয়েছে তার খ্যাতি। বিবাহিত জীবনে তার এক মেয়ে ও এক ছেলে রয়েছে।

এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী নুরুজ্জামান আহমেদের পক্ষে কাজ করে দলকে সংগঠিত করে তুলেন এবং বিপুল ভোটের ব্যবধানে আবারও নুরুজ্জামান আহমেদকে এমপি হিসেবে নির্বাচিত করার পেছনে তার অবদানও রয়েছে।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এর হাত ধরে এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে পুরো উপজেলায়। এবার পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় তার হাত ধরে এলাকায় আরও বেশী উন্নয়ন হবেন বলে আশাবাদী রফিকুল আলম।

যুবলীগ নেতা রেজাউল করিম সোহাগ জানান, রফিকুল আলম গোটা উপজেলার একজন নিবেদিত প্রাণ। তিনি সুখে দুঃখে সব সময় সাধারন মানুষের পাশে থেকে সর্বাত্নক সহোযোগি করে আসছেন। তিনি দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে অনেকটা আশাবাদী বলে এ নেতা দাবী করেন।

সহকারী শিক্ষক মজিবর রহমান জানান ,তৃণমুলের নেতাকর্মীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে রফিকুল আলমের। তিনি বলেন, দলীয়ভাবে রফিকুল আলমকে মনোনয়ন দেয়া হলে নিশ্চিত ভাবেই তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

ইতিমধ্যে রফিকুল আলম উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রতিদিনি বিভিন্ন এলাকায় চলছে উঠান বৈঠক। চলছে সামাজিক যোগযোগ মাধ্যমেও প্রচারনা। রফিকুল আলমের মতো আরও একাধিক প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার ব্যাপারেও আশাবাদী। তারাও ইতিমধ্যে প্রচারনায় নেমেছেন।

লালমনিরহাটে ট্রাক উল্টে বিজিবি'র ৯ সদস্য আহত



অনলাইন ডেস্ক:: লালমনিরহাট সদর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের বহনকারী একটি ট্রাক (লরি) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে বিজিবির ৯ সদস্য আহত হয়েছেন।

বুধবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার মোগলহাট ইউনিয়নের বালাপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, বিজিবি সদস্যদের বহনকারী একটি ট্রাক (লরি) বুড়িরহাট বিওপি ক্যাম্প থেকে সদর উপজেলার সীমান্তবর্তী মোগলহাট যাওয়ার পথে বালাপুকুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বিজিবির ৯ সদস্য আহত হয়। পরে আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লালমনিরহাট-১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আনোয়ারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গঙ্গাচওড়া শেখ হাসিনা সেতুতে চাঁদাবাজি



নিউজ ডেস্ক :: লালমনিরহাট-রংপুর সড়কে তিস্তা নদীর উপর সদ্য নির্মিত গঙ্গাচওড়া শেখ হাসিনা সেতু'তে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন থ্রিহুইলার ও অটোচালকরা।

অভিযোগে জানা গেছে, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ও রংপুরের গঙ্গাচওড়া উপজেলার সংযোগ স্থাপনে গঙ্গাচওড়া উপজেলার মহিপুর ও লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা কাকিনা ইউনিয়নে 'গঙ্গাচওড়া শেখ হাসিনা সেতু' নির্মান করে সরকার। সেতুটির নির্মান কাজের তদারকি করেন কালীগঞ্জ উপজেলা প্রকৌশল দফতর। গত বছরের শেষের দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টোল ফ্রি এ সেতুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনের পরে এ সেতু হয়ে হালকা যানবাহন চলাচল শুরু করে। সেতুটির উদ্বোধনের পর দুই জেলার আর্থসামাজিক উন্নয়নের দ্বাড় খুলে যায়। বেশী উপকৃত হয় লালমনিরহাটের আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলাসহ বুড়িমারী স্থলবন্দর এলাকার মানুষ। এসব এলাকার ব্যাবসা বাণিজ্যের পথও সুগম হয়। লালমনিরহাট জেলার সকল রোগী ও রোগী বহনকারী যানবাহনগুলো দ্রুত সময়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌছতে এ রুটে যাতায়াত বেড়েছে।

ভাড়ি যানবাহনের অনুমতি না থাকায় মাইক্রোবাস, প্রাইভেট কার, পিকআপ, থ্রিহুইলার ও অটো রিক্সার যাতায়াত বেশী। এ অঞ্চলের শিক্ষার্থীরা বাড়িতে খেয়ে অটো রিক্সায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বোরোবি)সহ রংপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়া করছে। রোগীরাও অটো রিক্সায় যাতায়াত করছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ফলে এ সড়কে থ্রিহুইলার ও অটোরিক্সার চাপ বেড়ে যায়।

এ সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেনীর শ্রমিক নেতা শ্রমিক সংগঠনের নাম ভাঙ্গিয়ে প্রতি অটো রিক্সা ও থ্রি হুইলারে ১০/২০ টাকা হারে চাঁদা আদায় করছে। চাঁদা না দিলে গাড়ির চাবি বা ব্যবহৃত মোবাইল নেয়া হচ্ছে বলে চালকদের অভিযোগ। চাঁদা আদায় নিয়েও মারামারির ঘটনা ঘটছে চালকদের সাথে। চাঁদার এ অর্থ ক্ষমতাসীন দলের নেতা ও পুলিশের পকেটে যাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। যার ফলে প্রকাশ্য চাঁদাবাজির ঘটনা ঘটলেও নিরব রয়েছে প্রশাসনের কর্মকর্তারা।

চাঁদাবাজি বন্ধের জন্য অভিযোগ করেও কোন প্রতিকার না পাওয়ার অভিযোগ তুলছেন চালকরা। চালকদের দাবি লালমনিরহাট রংপুর দুই জেলা মিলে প্রায় ১৫ হাজার অটোরিক্সা ও থ্রি হুইলার এ রুটে নিয়মিত যাতায়াত করে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুটির উত্তর পাড়ে প্রতিটি অটোরিক্সা ও থ্রি হুইলার আটকিয়ে চাঁদা আদায় করা হচ্ছে। মহিপুর কাকিনা সড়কের চেন মাষ্টার দাবি করে আরিফ নামে এক যুবক ভোর থেকে রাত অবধি চাঁদা আদায় করছেন।

জানতে চাইলে নিজেকে প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গার লোক দাবি করে চেনমাষ্টার খ্যাত আরিফ বলেন, চালকদের কাছ থেকে আদায় করার টাকা নিজের মজুরী হিসেবে দৈনিক চারশত টাকা রেখে বাকী টাকা মসজিদ, মাদরাসায় দান করা হয়। এর বিনিময়ে এ রুটের অটোচালক চেন নিয়ন্ত্রন ও যাত্রীদের নিরাপত্তার সেবা দেন বলে দাবি করেন তিনি।

এ রুটের অটোচালক আব্দুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী জনগনের সুবিধার জন্য সেতুটি নির্মান করেছেন। সেখানে চাঁদা না দিলে যাত্রীদের নামিয়ে দেয়া হয়। মোবাইল ফোন কেড়ে নেয়াসহ মারপিটের শিকার হতে হয়। প্রশাসনকে লিখিত অভিযোগ দেন না কেন? এমন প্রশ্নে তিনি বলেন, চাঁদার টাকা পুলিশও পায়, তাই অভিযোগ দিয়ে কোন কাজ হয় না।

হাতীবান্ধা থেকে আসা ব্যাটারী চালিত ইজি-বাইকের চালক আব্দুর রহমান বলেন,প্রায় রোগী নিয়ে রংপুরে যাওয়ার সময় সেতুর উত্তর পাড়ে গাড়ী আটক করে দেয়। গাড়ী বদল করে রোগীকে যেতে বলে অথবা চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে গাড়ীর চাবি অথবা টাকা পয়সা কেড়ে নেয়। এ জন দুর্ভোগ লাঘবে পুলিশ প্রশাসনের দ্রম্নত হসত্মক্ষেপ কামনা করেন তিনি।

ব্যবসায়ী আশরাফুল আলম বলেন, ব্যবসার পন্য কিনতে অটোরিক্সা নিয়ে রংপুরে গেলে সেতুতে চাঁদা দিতে হচ্ছে। ফলে পন্য পরিবহন খরচ বেড়ে যাচ্ছে। শুধু তাই নয় চরম ভোগামিত্মও পেতে হচ্ছে সেতুর উত্তর পার্শেব।

বোরোবি'র শিক্ষার্থী বকুল ও সুমি জানান, প্রতিটি অটোরিক্সা আটকিয়ে প্রকাশ্যে চাঁদা নেয়া হচ্ছে। চাঁদা না দিলে যাত্রীদের পায়ে হেঁটে সেতু পাড়াপাড় করতে হচ্ছে। এ পরিবহন নৈরাজ্য নিরসনে দ্রুত প্রশাসনের হসত্মক্ষেপ দাবি করেন তারা।

জানতে চাইলে লালমনিরহাটের কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, গঙ্গচওড়া শেখ হাসিনা তিস্তা সেতু কালীগঞ্জ থানা এলাকায় নয়। তাই এটি তার নিয়ন্ত্রনে বাহিরে বলে দাবি করেন তিনি।

তবে রংপুরের গঙ্গাচওড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিন্নাত আলী বলেন, বিষয়টি নিয়ে সেতুর দুই পাড়ের শ্রমিকদের মধ্যে বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধামত্ম মতে এই চেনমাষ্টার আগামী ৭ দিন থাকবেন। এরপর এ নৈরাজ্য বন্ধ হয়ে সেতু পাড়াপাড় স্বাভাবিক হবে বলেও দাবি করেন তিনি।

Dec 18, 2018

ভাশুরের বিরুদ্ধে এসিড নিক্ষেপের অভিযোগ


নিউজডেস্ক:: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভাশুরের বিরুদ্ধে এসিড নিক্ষেপের অভিযোগ তুলেছেন জেসমিন আক্তার নামে এক গৃহবুধ।

এ ঘটনায় দুইজনকে আসামি করে ১২ ডিসেম্বর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তিনি। তার স্বামীর নাম আরিফুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা গেছে, হাতীবান্ধা উপজেলার কেতকীবাড়ি গ্রামের বাসিন্দা দুই ভাই লতিফুল ইসলাম ও আরিফুল ইসলাম বেশ কয়েকদিন ধরেই জমিজমা নিয়ে বিরোধ করছিলেন। এ কারণে আরিফুল ও তার স্ত্রীকে হত্যার হুমকিও দেন লতিফুল।

জেসমিন আক্তারের অভিযোগ, জমিজমা নিয়ে বিরোধের জেরে গত ১০ ডিসেম্বর রাতে তাকে ও তার স্বামীকে হত্যার উদ্দেশে এসিড নিক্ষেপ করেন ভাশুর লতিফুল ইসলাম ও তার শ্যালক আলিমুল হক। এতে তার দুই হাত পুড়ে যায়। দুই দিন অসুস্থ থাকার পর হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দায়ের করেনতিনি।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

লালমনিরহাটে বিএনপি'র বিরুদ্ধে আচরন বিধি লঙ্ঘনের অভিযোগ


নিউজ ডেস্ক :: লালমনিরহাটে বিএনপি'র বিরুদ্ধে নির্বাচনী আচরন বিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ করেছেন মহাজোটের নৌকা প্রতীকের নির্বাচনী সমন্বয়ক।

সোমবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় রির্টানিং কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন লালমনিরহাট ২ (আদিতমারী কালীগঞ্জ) আসনের মহাজোট প্রার্থীর নির্বাচনী সমন্বয়ক মাহাবুবুজ্জামান আহমেদ।

অভিযোগে জানা গেছে, বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক লালমনিরহাট ৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী আসাদুল হাবিব দুলু ও লালমনিরহাট ২ (আদিতমারী কালীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী রোকন উদ্দিন বাবুল নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ৩৫০টি মোটর সাইকেল ও ২৫-৩০টি মাইক্রোবাস নিয়ে শোডাউন করেন।

সোমবার দুপুর ১২ টায় শোডাউন নিয়ে লালমনিরহাট শহর থেকে ভেলাবাড়ি, কমলাবাড়ি, গোড়ল, চলবলা ও চন্দ্রপুর ইউনিয়ন হয়ে চাপারহাটে জনসভা করেন । গাড়ির বহর নিয়ে নির্বাচনী শোডাউন দেয়া নির্বাচনী আচরন বিধি পরিপন্থী দাবি করা হয় অভিযোগে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে সোমবার সন্ধ্যায় রির্টানিং কর্মকর্তা জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন লালমনিরহাট ২ (আদিতমারী কালীগঞ্জ) আসনের মহাজোট প্রার্থী সমাজ কল্যান প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের নির্বাচনী সমন্বয়ক মাহাবুবুজ্জামান আহমেদ।

রির্টানিং কর্মকর্তা লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Dec 16, 2018

ভুট্টার দখলে তিস্তার চর



অনলাইন ডেস্ক:: কিছু দিন আগেও যেসব জমিতে তামাক চাষ হতো বা তিস্তা নদীর ধু ধু বালু চর পড়ে থাকতো। এখন সেসব জমিতে আবাদ হচ্ছে ভুট্টা। এতে মিলছে কাঙ্খিত ফলনও। তাই দিন দিন জেলায় বাড়ছে ভুট্টার আবাদ। ভুট্টা আবাদের পরিধি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাগ্য ফিরেছে লালমনিরহাটের ৫ উপজেলার হাজার হাজার কৃষকের।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, লালমনিরহাট সদর উপজেলা, পাটগ্রাম, কালীগঞ্জ, আদিতমারী ও হাতীবান্ধা উপজেলায় এবার ভুট্টার ব্যাপক আবাদ হয়েছে। যদিও বিভিন্ন কোম্পানির প্রলোভনে এখনো আদিতমারী ও কালীগঞ্জ উপজেলায় তামাক চাষের প্রভাব কিছুটা রয়ে গেছে। তবে সরকারি ভাবে মনিটরিং ও প্রয়োজনীয় প্রণোদনা দেয়া হলে এ দুই উপজেলাও তামাকের পরিবর্তে ভুট্টা বা অন্য ফসল আবাদ বৃদ্ধি করা সম্ভব।

২০১৫-১৬ অর্থবছরে জেলার পাঁচ উপজেলায় ২৪ হাজার ৫২০ হেক্টর জমিতে ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়। যার মধ্যে ২২ হাজার ৯১০ হেক্টর জমির আবাদ থেকে ২ লাখ ৩ হাজার ৮৯৯ টন ভুট্টা উৎপাদন হয়। প্রতি হেক্টরে গড়ে ৮ দশমিক ৯০ টন ফলন পাওয়া যায়। আর প্রতি মণ ভুট্টা ৫০০-৬০০ টাকা দরে বিক্রি হলে কৃষকরাও বেশ লাভবান হন।

২০১৬-১৭ অর্থবছরে ২৪ হাজার ৫২০ হেক্টর জমিতে ভুট্টা আবাদ হয়। এ থেকে উৎপাদন হয় ২ লাখ ১৮ হাজার ২২৮ টন। প্রতি হেক্টরে গড়ে ৮ দশমিক ৮৮ টন করে ফলন পান কৃষক। বাজারে এসব ভুট্টা প্রতি মণ ৮০০-৮৫০০ টাকায় বিক্রি হয়। ফলে কৃষকদের লাভ হয় উৎপাদন খরচের প্রায় দ্বিগুণ।

২০১৭-১৮ অর্থবছরে ২৬ হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ধরা ছিলো। চাষাবাদ হয়েছে তার চেয়ে অনেক বেশি।

কৃষি বিভাগ মনে করছে, চলতি বছরে জেলায় ৩২ হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষ হতে পারে। যার বিপরীতে ২ লক্ষ ৮৮ হাজার টন ভুট্টা উৎপাদন হওয়ার সম্ভবনা রয়েছে। তার মধ্যে জেলার হাতীবান্ধায় ১০ হাজার ২০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

তাছাড়া তিস্তা বিধৌত হাতীবান্ধা, কালীগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় জেগে ওঠা চরেও ভুট্টার বাম্পার ফলন হয়েছে। এসব চরে প্রতি বছর পতিত প্রায় ১০ হাজার হেক্টর জমিতে ভুট্টা উৎপাদন হচ্ছে।

হাতীবান্ধা উপজেলার চর হলদীবাড়ী গ্রামের আইয়ুব আলী জানান, ৪০ হাজার টাকা বিঘা দরে চরের জমি বন্ধক নিয়ে তিনি ৫ বিঘা জমিতে ভুট্টা চাষ শুরু করেছেন। এ পর্যন্ত ক্ষেতের অবস্থা ভালো রয়েছে। কোনো দুযোর্গ দেখা না দিলে ভালো ফলনের স্বপ্ন দেখছেন। ওই এলাকার সাহেব হোসেন জানান, ৬ বিঘা চরের জমি বর্গা নিয়ে ভুট্টা চাষ করেছেন। এ জন্য তাকে দুই গরু বিক্রি করতে হয়েছে। ভালো ফলন হলে ভুট্টা বিক্রি করে আবারও গরু ক্রয় করবেন।

হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, বর্তমানে তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের পাশাপাশি তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। অনেকেই তামাক চাষ বাদ দিয়ে ভুট্টা চাষের দিকে ঝোঁকছেন।

লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিধু ভূষণ রায় বলেন, লালমনিরহাটে আশাব্যঞ্জকভাবে ভুট্টা চাষ বৃদ্ধি করা সম্ভব হলেও এখনো তামাক চাষ পুরোপুরি থামানো যায়নি। আমরা প্রতিনিয়ত কৃষকদের ভুট্টা চাষে উৎসাহিত করছি।

Dec 15, 2018

মাঠে আ’লীগ-বিএনপি, দেখা নেই জাপা প্রার্থীর

লালমনিরহাট-১

নিউজ ডেস্ক :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসনে গণ সংযোগে আওয়ামী লীগ প্রার্থী মোতাহার হোসেন এমপি ও বিএনপি প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ব্যস্ত সময় পার করলেও দেখা নেই জাতীয় পাটির্র প্রার্থী মেজর (অবঃ) খালেদ আখতারের।

জেলার হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নে জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামীলীগ প্রার্থী মোতাহার হোসেন এমপি।

একই সময় হাতীবান্ধা শহরে মিছিলের মাধ্যমে গণ সংযোগ শুরু করে বিএনপি প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

কিন্তু মাঠে থাকার ঘোষণা দিয়ে এখন পর্যন্ত জাতীয় পার্টির কোনো কার্যক্রমে দেখা পাওয়া যায়নি তাদের প্রার্থী মেজর (অবঃ) খালেদ আখতারের।

সাধারণ ভোটারদরে সাথে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীকে চিনলেও জাতীয় পার্টির প্রার্থীকে তারা চিনেন না।

উল্লেখ্য, আওয়ামীলীগ থেকে মোতাহার হোসেন এমপি, বিএনপি থেকে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, জাতীয় পার্টি থেকে মেজর (অবঃ) খালেদ আখতার, ইশা আন্দোলন থেকে হাবিবুর রহমান বকুল, এনপিপি থেকে আব্দুস ছাত্তার ও বিএনএফ থেকে আলমগীর হোসেন মুরাদ লালমনিরহাট-১ আসনে নিবার্চনে অংশ নিচ্ছেন।

Dec 12, 2018

আদিতমারীতে যুবলীগ নেতাসহ আটক ২


নিজস্ব প্রতিবেদক :: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আপত্তিকর অবস্থায় যুবলীগ নেতা রাশেদুল ইসলাম রাসেল (৩০) ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ।

বুধবার(১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভাদাই ইউনিয়নের কিসামত চন্দ্রপুর এলাকার ফয়সার আলীর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটক যুবলীগ নেতা রাসেদুল ইসলাম রাসেল ভাদাই ইউনিয়নের আরাজি দেওডোবা গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি ওই ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সম্পাদক। অপরজন তার সহযোগী বাড়ির মালিক ফয়সার আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৮)।

পুলিশ ও স্থানীরা জানান, এক সন্তানের জনক যুবলীগ নেতা রাসেদুল ইসলাম রাসেল একই উপজেলার সারপুকুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর এক ছাত্রীকে(১৬) প্রেমের সম্পর্কের জের ধরে শারীরিক সম্পর্ক গড়তে তার সহযোগী আশরাফুল ইসলামের বাড়িতে নিয়ে যান। গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)
আসাদুজ্জামান ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাসুদ রানা ওই বাড়িতে অভিযান চালিয়ে আপত্তিকর অবস্থায় রাসেল ও ওই ছাত্রীকে আটক করেন। অসামাজিক কাজে সহযোগীতা করার অপরাধে বাড়ির মালিকের ছেলে আশরাফুল ইসলামকে আটক করে পুলিশ।

আটকের সময় রাসেদুল ইসলাম রাসেল নিজেকে যুবলীগ নেতা হিসেবে পরিচয় দেন। তবে উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল ইসলাম চানু বলেন, আটক রাসেল যুবলীগের কেউ নন।

এ ঘটনায় ওই স্কুল ছাত্রী বাদি হয়ে আদিতমারী থানায় একটি মামলা দায়ের  করেন।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মহাজোটের বিজয় নিশ্চিত করতে কিছু আসনে প্রার্থী উন্মুক্ত


নিউজ ডেস্ক :: জাতীয় পার্টির কো চেয়ারম্যান লালমনিরহাট ৩ (সদর) আসনের মহাজোট প্রার্থী গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, মহাজোটের বিজয় নিশ্চিত করতে জোট নেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে কিছু আসনে জাপা'র প্রার্থীকে উন্মুক্ত করা হয়েছে। যা মহাজোটের বিজয়কে নিশ্চিত করবে।

বুধবার(১২ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট হাসপাতাল রোডে নিজেস্ব বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, একাদশ সংসদে মহাজোটের বিজয় হলে লালমনিরহাটকে অর্থনৈতিক অঞ্চলহি সেবে গড়ে তুলে যুবসমাজের কর্মক্ষেত্র সৃষ্টি করা হবে। পরিত্যাক্ত বিমানবন্দর, মোগলহাট স্থলবন্দর, কয়েকটি আন্তঃনগর ট্রেন চালু করে ব্যবসা বাণিজ্যের কেন্দ্রস্থলে পরিনত করা হবে লালমনিরহাটকে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় পার্টির কো চেয়ারম্যান বলেন, বিপক্ষ প্রার্থী আমাকে (কাদের) চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিবাজ বলতে না পেয়ে বহিরাগত বলে প্রচারনার চেষ্টা করছে। যা সঠিক নয়। আগামী দিনে ক্ষমতায় এলে সংসদের কাজ শেষে লালমনিরহাটের বাসায় থাকব। বহিরাগত বলার কোন সুযোগ নেই এবং আগামীতেও থাকবেনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে সারা দেশের ন্যায় লালমনিরহাটেও অভুতপুর্ব উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে লালমনিরহাট বাসী আবারো মহাজোটের পক্ষে ভোট বিপ্লব ঘটাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম, জেলা যুবলীগ সভাপতি মোড়ল হুমায়ুন কবির প্রমুখ।

লালমনিরহাটে প্রতীক বরাদ্দ প্রচারনা শুরু


অনলাইন ডেস্ক :: লালমনিরহাট-১.২ ও ৩ সংসদীয় ১৬.১৭ ও ১৮ এই ৩টি আসনের ১৬জন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটানিং অফিসার মোহাম্মদ শফিউল আরিফ প্রার্থীদের উপস্থিতিতে তাদের মধ্যে প্রথীক বরাদ্দ দেন।

প্রতীক প্রাপ্তরা হলেন-লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনে আ'লীগ মনোনীত মোতাহার হোসেন (নৌকা প্রতীক), জাপা (এরশাদ) মনোনীত মেজর (অবঃ) খালিদ আখতার (লাঙ্গল প্রতীক), বিএনপি মনোনীত ব্যারিষ্টার হাসান রাজিব প্রধান (ধানের শীষ প্রতীক), ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ (ইশা) মনোনীত হাবিবুর রহমান বকুল (হাতপাখা প্রতীক), ন্যাশনাল পিপল্স পার্টির (এনপিপি) আব্দুস সাত্তার (আম প্রতীক) ও বাংলাদেশ সমাজতান্ত্রীক দল (জাসদ) এর ছাদেকুল ইসলাম (মশাল প্রতীক), স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেন মুরাদ পেয়েছেন টেলিভিশন (স্বতন্ত্র)।

লালমনিরহাট ২ আসনে (আদিতমারী-কালীগঞ্জ) আসনে আ’লীগ মনোনীত নুরম্নজ্জামান আহমেদ (নৌকা প্রতীক), বিএনপি মনোনীত রোকন উদ্দিন বাকুল (ধানের শীষ প্রতীক), ন্যাশনাল পিপলস পার্টির শরিফুল ইসলাম(আম), ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ (ইশা) মনোনীত ইব্রাহীম হোসেন খান (হাতপাখা প্রতীক) ও মুসলিমলীগ বাংলাদেশের বাদশা মিয়া পেয়েছেন (হারিকেন প্রতীক)।

লালমনিরহাট ৩ (সদর) আসনে-মহাজোট মনোনীত জাপা প্রার্থী গোলাম মোহাম্মদ কাদের (লাঙ্গল প্রতীক), বিএনপি মনোনীত আসাদুল হাবিব দুলু (ধানের শীষ প্রতীক), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর আজমুল হক পাটোয়ারী পুতুল (মই প্রতীক) ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ (ইশা) মনোনীত মোকছেদুল ইসলাম পেয়েছেন (হাতপাখা প্রতীক)।

সোমবার বিকেল থেকে এসব প্রার্থী তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় নিজ দলের প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারনা চালাতে পারবেন বলে জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ শফিউল আরিফ জানান।

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেলেন লালমনিরহাটের সান্ত্বনা


অনলাইন ডেস্ক :: লালমনিরহাটের আদিতমারী উপজেলার প্রত্যন্ত এলাকার তরুণী মার্শাল আর্ট-কন্যা সান্ত্বনা রানী রায় পেলেন জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড সম্মাননা।

সান্ত্বনা রানী রায় একজন কৃতি তায়কোয়ান্দো (মার্শাল আর্ট) খেলোয়াড়। সম্প্রতি উত্তর কোরিয়ার পিয়ংইয়ংয়ে ২০ তম তায়কোয়ান্দো বিশ্ব চ্যাম্পিয়নশিপ-এ জয় করেছেন ব্রোঞ্জ পদক। ২০১১ সালে ঢাকায় জাতীয় তায়কোয়ান্দো প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েই ছিনিয়ে নেন দ্বিতীয় পুরস্কার। এর ছয় মাস পর রাজধানীতে অনুষ্ঠিত দ্বিতীয় ফজিলাতুন্নেছা আন্তর্জাতিক তায়কোয়ান্দো প্রতিযোগিতায় জয় করেন সোনা।

২০১৪ সালে অংশগ্রহণ করেন নেপালে অনুষ্ঠিত সপ্তম এশিয়ান তায়কোয়ান্দো প্রতিযোগিতায়, যেখানে প্রতিদ্বন্দিতা করে ৩২টি দেশ। সেখানেও ৬৫ কেজি ক্যাটাগরিতে দেশের জন্য সোনা নিয়ে আসেন। ২০১৫ সালের ওয়ালটন-আইটিএফ তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে তিনজন বিদেশিকে হারিয়ে সেরা খেলোয়াড়ের পাশাপাশি জেতেন আরো একটি সোনা। অতুলনীয় ক্রীড়া নৈপুণ্য এবং নানা ক্ষেত্রে দক্ষতার ছাপ রাখায় ইতিমধ্যে তিনি দেশে-বিদেশে সুনাম কুড়িয়েছেন।

আর এসব কাজের স্বীকৃতিস্বরূপ সর্বব্যাপী তায়কোয়ান্দো খাতে জয় করেছে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ সম্মাননা। রোববার বিকেলে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এই তরুণদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

পারিবারিক সূত্র জানায়, ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা সান্ত্বনা রানী আদিতমারীর সারপুকুর ইউনিয়নের হরিদাশ গ্রামের প্রান্তিক কৃষক সুভাষ রায়ের মেয়ে। তিনি ঢাকার বারিধারায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া শিক্ষক। পাশাপাশি তিনি লালমনিরহাট সরকারি কলেজের ছাত্রীদের তায়কোয়ান্দো প্রশিক্ষণ দেন।

সান্ত্বনা রানী রায় বলেন, দীর্ঘদিন অধ্যবসায় ও অনুশীলনের পর সাফল্যের মুখ দেখেছেন তিনি। তিনি ২০০৫ সাল থেকে মার্শাল আর্টের ওপর (কারাতেদো, তায়কোয়ান্দো) পর্যায়ক্রমে রংপুর, রাজশাহী ও ঢাকায় প্রশিক্ষণ নেন। ২০১১ সালে ব্ল্যাক বেল্ট পান তিনি। ২০১১ সালের ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত আইটিএফ তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে রৌপ্যপদক, ২০১২ সালের জানুয়ারিতে ঢাকায় দ্বিতীয় ফজিলাতুন্নেছা মুজিব আন্তর্জাতিক তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক লাভ করেন।

নেপালের রাজধানী কাঠমান্ডুতে ২০১৪ সালের এপ্রিলে অনুষ্ঠিত সপ্তম এশিয়ান তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক পান তিনি। ২০১৫ সালের ডিসেম্বরে ঢাকায় সপ্তম জাতীয় আইটিএফ তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক পান। এই প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ায় তাকে আরও একটি স্বর্ণপদক দেওয়া হয়।

২০১৭ সালের ৩১ ডিসেম্বর ঢাকায় অগ্রণী ব্যাংক নবম জাতীয় তায়কোয়ান্দো প্রতিযোগিতা এবং চলতি বছরের এক জানুয়ারি অগ্রণী ব্যাংক চতুর্থ বাংলাদেশ কাপ তায়কোয়ান্দো প্রতিযোগিতায় সান্ত্বনা রানী দুটি স্বর্ণপদক অর্জন করেন। তিনি ২০১৭ সালের সেপ্টেম্বরে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইংয়ে অনুষ্ঠিত ২০ তম ওয়ার্ল্ড তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পান।

সান্ত্বনা রায় বলেন, ‘আমার ধারাবাহিক এ সাফল্য অর্জনে যাঁরা আমাকে উৎসাহ দিয়েছেন, সহযোগিতা করেছেন, অনুপ্রেরণা দিয়েছেন, তাঁদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।’